নির্বাচন ও গণভোটে কঠোর নিরাপত্তা: সারাদেশে ৩৭ হাজারের বিজিবি মোতায়েন

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১:১৫ অপরাহ্ন, ৩১ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১:১৫ অপরাহ্ন, ৩১ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভোটাররা যেন নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যেই এই বিস্তৃত প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিজিবি সূত্র জানায়, দেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্ত পুরোপুরি সুরক্ষিত রেখেই সারা দেশে ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে। দেশের মোট ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে। এছাড়া সীমান্তবর্তী ৬১টি উপজেলায় এককভাবে নির্বাচন নিরাপত্তার দায়িত্বে থাকবে বিজিবি।

আরও পড়ুন: প্রতিটি থানা এলাকায় অপরাধ প্রতিরোধ নিশ্চিত করতে হবে: ডিএমপি কমিশনার

ঝুঁকি বিবেচনায় দেশের সবকটি ৩০০ সংসদীয় আসনেই বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। উপজেলা ভেদে ২ থেকে ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকার কথা রয়েছে।

নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র‍্যাপিড অ্যাকশন টিম (RAT) প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি হেলিকপ্টারসহ কুইক রেস্পন্স ফোর্স (QRF) সার্বক্ষণিক প্রস্তুত থাকবে, যাতে প্রয়োজন হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়।

আরও পড়ুন: বিজিবি-বিএসএফ সম্মেলন নিয়ে বিভ্রান্তি, সীমান্ত হত্যা ও পুশ-ইন ইস্যু জেআরডিতে অন্তর্ভুক্ত

নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে বিশেষায়িত K-9 ডগ স্কোয়াড ইউনিটও মোতায়েন থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নির্বাচনকে ঘিরে যেকোনো নাশকতা বা সহিংসতা প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।