ঢাকা-১৭

তারেক রহমানের নির্বাচনী এলাকা ভাষানটেক ক্যান্টনমেন্ট থানার বিশাল শোডাউন

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:১০ অপরাহ্ন, ০৭ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৯:৪০ অপরাহ্ন, ০৭ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মিছিল তো মিছিল। সেই মিছিল এত বড় হয়, এত দীর্ঘ হয় এবং উৎসাহী নারী-পুরুষের এত বেশি উপস্থিতি থাকে সেটা স্বচক্ষে না দেখলে বোঝার উপায় নেই। একটি নির্বাচনী এলাকায় এত বড় মিছিল হয় তার সাক্ষী অত্র এলাকার জনগণ।

বলছিলাম আজকের ভাষানটেক ক্যান্টনমেন্ট দুই থানার মিছিলের কথা। নির্বাচনের আর অল্প কয়েকদিন বাকি। দিন যত যাচ্ছে বিএনপির প্রতি মানুষের আগ্রহ ততই বৃদ্ধি পাচ্ছে। এত দিন যারা স্লোগান দেয়নি, মিছিলে যায়নি, তারাও এখন স্বতঃস্ফূর্তভাবে মিছিল অংশ নিচ্ছে। তাদের মিছিলে অংশ নেয়া দেখে বিএনপি'র সাধারণ কর্মীদের আগ্রহ আরও বেড়ে যাচ্ছে। তরুণ তরুণী শিশু বালক বালিকা সবাই  অংশ নিচ্ছে মিছিলে।

আরও পড়ুন: বুলেটের রাজনীতির জবাব ব্যালটেই দেবে জনগণ: হাসনাত আবদুল্লাহ

মিছিলে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা ১৭ এর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও যুগ্ম সমন্বয়ক ডাক্তার ফরহাদ হালিম ডোনার।

ঢাকা উত্তরের ১৪ নং ওয়ার্ডের ডেন্টাল কলেজ থেকে শুরু হয় মিছিল। হাজার হাজার মানুষের অংশ নেয়া সেই মিছিল, যার শুরু আছে শেষ নেই। মিছিলটি ভাষানটেক বাজার, বাগানবাড়ি, মাটিকাটা, মাটিকাটা বাজার, ইসিবি চত্বর, বালুরঘাট, মানিকদি বাজার, নম্বরিটেক বাজার, মাস্টারটেক, উত্তর মানিকদি, পশ্চিম মানিকদি, বাউনিয়া হয়ে কালশী এসে শেষ হয়।

আরও পড়ুন: আওয়ামী লীগকে পুনর্বাসনে বিএনপি তৎপর: আসিফ মাহমুদ

দীর্ঘ সাত-আট কিলোমিটার পথের এই মিছিলে অংশ নেন কৃষিবিদ শামিমুর রহমান শামীম, ঢাকা উত্তরের নেতা মোস্তাফিজুর রহমান সেগুন, আব্দুর রাজ্জাক, ভাষানটেক থানার সভাপতি কাদির মাহমুদ, সাধারণ সম্পাদক রেজানুর সেলিম, ক্যান্টনমেন্ট থানা সভাপতি আলমগীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ বাবুল, সহসভাপতি মেরাজ উদ্দিন, ১৫ নং ওয়ার্ড সভাপতি তোফাজ্জল হোসেন বাবু , সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ও ক্যান্টনমেন্ট থানার ছাত্রদল সভাপতি মোহাম্মদ হোসেন প্রমুখ। 

মিছিল এগোচ্ছে আর আশপাশের দোকানদার বাড়ির গৃহিণী ও সাধারণ মানুষরা হাত নেড়ে মিছিল কারীদের সমর্থন জানাচ্ছে। উচু উঁচু ভবনের বারান্দায় এসে শিশু বালক বালিকারাও জানালা বা গ্রিলের ফাঁক দিয়ে হাত নেড়ে ইতিবাচক সাড়া দিচ্ছে। তাদের সমর্থনে মিছেলের সৌন্দর্য বহুগুণ বেড়ে যায়।

দীর্ঘ মিছিল শেষে নেতৃত্বদানকারী প্রধান সমন্বয়ক আব্দুস সালাম বলেন আগামীকাল ইসিবি চত্বর ভাষানটেক সহ বিভিন্ন স্থানে ১৭ নং নির্বাচনী আসনের প্রার্থী তারেক রহমান আসবেন। আজকের মত আগামীকালও আপনারা স্বতঃস্ফূর্তভাবে প্রোগ্রামে অংশ নিবেন। তিনি বলেন আমরা একটা মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে ধানের শীষে ভোট চাই। আপনারা শুধু নিজেরাই ভোট দিবেন না, আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব পাড়াপড়শি সবাইকে ভোটকেন্দ্রে নিয়ে যাবেন। আগামীকালের তারেক রহমানের অনুষ্ঠান সফল করার জন্য স্বতঃস্ফূর্তভাবে সবাই উপস্থিত থাকবেন। দীর্ঘ ৭-৮ কিলোমিটার পথ হাঁটার পরও মিছিলকারীদের চোখে মুখে কোনরকম ক্লান্তির সাপ দেখা যায়নি। তিনি নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে মিছিলের সমাপ্তি ঘোষণা করেন।