রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ন, ১১ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১১:৫৬ অপরাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টের কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ হাসপাতালে ভর্তি হয়েছেন। নির্বাচনের আগে তাকে দেখতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও হাসপাতলে ছুটে গেছেন।

সোমবার (১১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে রিজভীকে দেখতে রাজধানীর স্কয়ার হাসপাতালে পৌঁছান তারেক রহমান।

আরও পড়ুন: গুম দিবসে সংসদ অভিমুখে পদযাত্রার ঘোষণা ১১ দলীয় ঐক্যের

রিজভীর সুস্থতার বিষয়ে বিএনপির একটি সূত্র জানিয়েছে, বর্তমানে তার শারীরিক অবস্থায় কিছুটা উন্নতি হয়েছে। দলের পক্ষ থেকে হাসপাতালে বেশি ভিড় না করার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে অন্য রোগীদের কোনো সমস্যা না হয়।

এর আগে গত মঙ্গলবার বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে রিজভী আহমেদকে ভর্তি করা হয়। তথ্যটি তাঁর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: যার বিয়ে তার ঠেকা নাই, পাড়াপড়শির ঘুম নাই: জামায়াত আমির

উল্লেখ্য, রাত পোহালেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। দলের সিনিয়র নেতা হাসপাতালে ভর্তি থাকায় এটি দলটির জন্য কিছুটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।