ঢাকা-১৫ : এক কেন্দ্রে এগিয়ে জামায়াত আমির

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৮:৪৮ পূর্বাহ্ন, ১১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা-১৫ আসনে (মিরপুর, ডিএনসিসি ওয়ার্ড ৪, ১৩, ১৪, ক্যান্টনমেন্ট, ডিএনসিসি ওয়ার্ড ১৬) ভোটের এক কেন্দ্রে ফলাফল পাওয়া গেছে। এতে ৯৬৯ ভোট পেয়ে এগিয়ে আছেন জামায়াতে ইসলামী আমির শফিকুর রহমান।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ধানের শীষের মনোনীত বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান, ৫২৮ ভোট পেয়েছেন।

আরও পড়ুন: শেখ হাসিনা আর কখনো দেশে ফিরতে পারবেন না: রাশেদ খাঁন

এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৬১৬ জন, নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ৪ জন ভোটার রয়েছেন। এছাড়া মোট কেন্দ্রের সংখ্যা ১২৭।

এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শেষ হয় বিকেল সাড়ে ৪টায়।

আরও পড়ুন: সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী

এদিন সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। ভোটাররা আগামীর বাংলাদেশ পুনর্গঠনে তাদের মতামত প্রকাশ করেছেন। এখন ফলাফল প্রকাশের অপেক্ষা রয়েছে।

২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরু হওয়ার পর এবারই সবচেয়ে বেশি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ২৯ জন, যার মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন। নারী প্রার্থী রয়েছেন ৮০ জন। এবারের নির্বাচনে ১১৯টি নির্বাচনী প্রতীক বরাদ্দ করা হয়েছে।

এদিন দুপুর ২টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেলের তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে দেশের ৪৮৬টি কেন্দ্রে বিভিন্ন রকম বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। জালভোট দেওয়া হয়েছে ৫৯টি কেন্দ্রে এবং ব্যালট বাক্স ছিনতাই হয়েছে ৩টি কেন্দ্রে।