সন্ত্রাসের অভিযোগে দুই বিএনপি নেতা বহিষ্কার
সন্ত্রাস, হানাহানি ও দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা বিএনপির দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন—ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জামিরদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. খোকা মিয়া এবং সাবেক ছাত্রনেতা ও বিএনপি কর্মী তোফায়েল আহমেদ রানা, যিনি জামিরদিয়া ইউনিয়নের ভালুকা এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক: হেফাজতে ইসলাম
দলীয় সূত্রে জানা যায়, তাদের বিরুদ্ধে দলের মধ্যে সন্ত্রাস, হানাহানি এবং রক্তপাতের ঘটনায় জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের ভিত্তিতে তাদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আরও পড়ুন: দেশ ভালো নেই, মানুষ কষ্টে আছে: শফিকুর রহমান
দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এমন সিদ্ধান্ত অব্যাহত থাকবে বলে দলীয় পক্ষ থেকে জানানো হয়েছে।





