কনকচাঁপাকে নিয়ে মন্তব্য করা নেত্রী সুরাইয়া জেরিন রনি বিএনপির মনোনয়ন
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ঘিরে আলোচনায় থাকা এক নেত্রী এবার চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন। জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা-কে নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলে সমালোচিত হওয়া সুরাইয়া জেরিন রনি বিএনপির মনোনয়ন পেয়েছেন।
সোমবার (২০ এপ্রিল) সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা যায়, আলোচিত এই নেত্রীর নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।
আরও পড়ুন: দেশ ভালো নেই, মানুষ কষ্টে আছে: শফিকুর রহমান
এর আগে, কনকচাঁপা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করতে গেলে তাকে লক্ষ্য করে মন্তব্য করেন সুরাইয়া জেরিন রনি। তিনি প্রশ্ন তোলেন—“এতদিন কোথায় ছিলেন, বিএনপিতে তার অবদান কী?”—যা রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
ঘটনার পর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে বলে জানান এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেন।
আরও পড়ুন: ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ
উল্লেখ্য, কনকচাঁপাসহ শোবিজ অঙ্গনের আরও কয়েকজন তারকা মনোনয়ন ফরম সংগ্রহ করলেও শেষ পর্যন্ত তারা কেউই চূড়ান্ত তালিকায় জায়গা পাননি।





