এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:২৪ অপরাহ্ন, ২৩ মে ২০২৬ | আপডেট: ১:২৫ অপরাহ্ন, ২৩ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী ও তার কন্যা জায়মা রহমানকে নিয়ে কটুক্তি ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। ময়মনসিংহ জজ কোর্টের অ্যাডভোকেট এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি একে এম আজিজুল হক খান এ নোটিশ পাঠান। শনিবার (২৩ মে) বিষয়টি তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

এছাড়াও আইনজীবী একে এম আজিজুল হক খান তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে লিগ্যাল নোটিশটি স্ট্যাটাস আকারে প্রকাশ করেন।

আরও পড়ুন: সোমবার সারা দেশে শোক দিবস পালন করবে বিএনপি

নোটিশে উল্লেখ করা হয়, সম্প্রতি নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধানমন্ত্রী এবং তার কন্যা জায়মা রহমানকে নিয়ে কটুক্তিমূলক ও মানহানিকর বক্তব্য দিয়েছেন। এতে দেশের কোটি কোটি মানুষের অনুভূতিতে আঘাত লেগেছে বলে দাবি করা হয়। নোটিশ প্রদানকারী আইনজীবীও নিজেকে ক্ষতিগ্রস্ত ও আঘাতপ্রাপ্ত বলে উল্লেখ করেন।

লিগ্যাল নোটিশে আরও বলা হয়, কেন তার বিরুদ্ধে মানহানির মামলা করা হবে না—সে বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে তার বিরুদ্ধে আদালতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক