নারায়ণগঞ্জের সাবেক মেয়র ডা. আইভি কাশিমপুর থেকে কারামুক্ত
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী ডাক্তার সেলিনা হায়াত আইভি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে কারামুক্ত হয়েছেন। রাত সোয়া দশটায় কারা কর্তৃপক্ষ উচ্চ আদালতের জামিনের সকল কাগজপত্র যাচাই-বাছাই করে কারামুক্ত করে।
কারা কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় ০১ (এক) জন শ্রেণীপ্রাপ্ত মহিলা হাজতি বন্দির জামিন প্রসঙ্গেঃ বন্দি নং-১০২৪/২৫, ডাঃ সেলিনা হায়াত আইভী (৫৫), (সাবেক মেয়র নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন), পিতা-মৃত আলী আহম্মদ চুনকা, জেলা-নারায়ণগঞ্জ।মহামান্য হাইকোর্টের ক্রিমিনাল মিস নং-১৩৪১২/২৬, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, নারায়ণগঞ্জ-এর স্মারক নং-৭৭৩, তারিখ-০৩/০৬/২৬ এবং নারায়ণগঞ্জ জেলা কারাগারের স্মারক নং-১৪৫৭, তারিখ-০৩/০৬/২৬ মোতাবেক জামিনের আদেশ পাওয়া যায়। অন্য কোনো আটকাদেশ না পাওয়ায় অদ্য ০৩/০৬/২৬ তারিখ রাত ১০:০৮ ঘটিকায় কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার হতে জামিনে মুক্তি প্রদান করা হয়েছে।
আরও পড়ুন: সাবেক এমপি ও আওয়ামী লীগের উপদেষ্টা এ কে এম রহমতুল্লাহ আর নেই
ডাক্তার সেলিনা হায়াৎ আইভির ঘনিষ্ঠজন ও নারায়ণগঞ্জ থেকে তার স্বজনরা দুটি গাড়িতে করে এসে তাকে কারাগার থেকে নিয়ে যান।





