যেভাবে হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলবেন
ছবি: সংগৃহীত
ইউটিউবের মতো এখন মেটার মালিকানাধীন প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপেও চ্যানেল খুলতে পারবেন। হোয়াটসঅ্যাপ নিয়ে এলো নতুন ফিচার। যার মাধ্যমে ব্যবহারকারীরা চ্যানেল খুলতে পারবেন। হোয়াটসঅ্যাপ থেকেই ফলো করতে পারবেন সেলেব্রিটি, ক্রিকেটার, ফুটবলার এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে।
একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল তৈরি করতে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট ও হোয়াটসঅ্যাপ এর আপডেট ভার্সন থাকতে হবে। এই অ্যাকাউন্টে টু-স্টেপ ভ্যারিফিকেশন চালু থাকতে হবে।
আরও পড়ুন: টিকটকের নতুন এআই টুল উন্মোচন
হোয়াটসঅ্যাপ চ্যানেল তৈরি:
- হোয়াটসঅ্যাপটি খুলে আপডেট ট্যাবে যেতে হবে। এখানে আপনাকে + আইকনে ক্লিক করতে হবে।
- এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি New Channel অপশন দেখতে পাবেন, সেটিতে ক্লিক করতে হবে।
- এবার Get Started-এ ক্লিক করুন এবং তারপরে on-screen instructions-এ যা কিছু লেখা থাকবে, তা মেনে চলুন।
- এরপর চ্যানেলের নাম দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করুন। চ্যানেলের নাম দেওয়ার পর চ্যানেলটি কাস্টমাইজ করার অপশন দেখতে পাবেন।
হোয়াটসঅ্যাপ চ্যানেল ফিচারটি চালু করা হলেও এই ফিচার এখনও সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হয়নি। আপনার হোয়াটসঅ্যাপে যদি এই ফিচার দেখতে না পান, তবে কয়েকদিন অপেক্ষা করুন।
আরও পড়ুন: অনলাইন জুয়া দমনে নতুন আইন কার্যকর





