নতুন যে যে ফিচার আনছে ইনস্টাগ্রাম

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ন, ২৬ অক্টোবর ২০২৩ | আপডেট: ১২:২৯ অপরাহ্ন, ২৬ অক্টোবর ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইনস্টাগ্রাম হল  ফটো-ভিডিও শেয়ারিং সামাজিক নেটওয়ার্কিং পরিষেবা। ব্যবহারকারীদের কথা মাথায় রেখে ইনস্টাগ্রাম এবার নিয়ে আসছে চারটি নতুন ফিচার। 

এবার অডিও নোট-সেলফি ভিডিও নোটে নতুন ফিচার আনছে ইনস্টাগ্রাম। এ ছাড়াও জন্মদিন এবং স্টোরি পোস্টের ক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আনছে ইনস্টাগ্রাম। 

আরও পড়ুন: সুনাম ও ক্রেতার আস্থায় এগিয়ে যাচ্ছে ‘স্বপ্ননীড় ক্রাফট’

জানা যাচ্ছে, মেটা শিগগিরই এই নতুন ফিচারগুলো পরীক্ষামূলকভাবে আনবে। সংস্থার আশা ব্যবহারকারীরা নতুন এই ফিচারগুলো পছন্দ করবেন।  

জন্মদিনকে বিশেষ করে তুলতে প্রোফাইলে বার্থডে এফেক্ট যুক্ত করা যাবে বলে জানা যাচ্ছে।   

আরও পড়ুন: বাংলাদেশে স্টারলিংক সেবা চালু, উচ্ছ্বাস ইলন মাস্কের

সেলফিসহ ভিডিও নোট পাঠানো যাবে। অডিও নোটের মাধ্যমে ইনস্টাগ্রাম ব্যবহারকারী নিজস্ব মতামত প্রকাশ করতে পারবেন। 

আপনজনের সঙ্গে বিশেষ মুহূর্ত শেয়ার করে নিতে চাইলে একাধিক স্টোরি পোস্ট করতে পারবেন। সেই সঙ্গে কারা আপনার কোন স্টোরি দেখবেন সেই তালিকাও তৈরি করতে পারবেন।