৭ এপ্রিলের ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৪০ পূর্বাহ্ন, ২৮ মার্চ ২০২৫ | আপডেট: ১১:১৮ পূর্বাহ্ন, ২৮ মার্চ ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঈদুল ফিতর পরবর্তী ট্রেনে ফিরতি যাত্রার ৭ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ। শুক্রবার (২৮ মার্চ) সকাল ৮টা থেকে অনলাইনে এ দিনের টিকিট বিক্রি শুরু হয়।

বাংলাদেশ রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে জানা যায়, সকাল ৮টা থেকে টিকিট অনলাইনে বিক্রি হয়েছে। আজ পাওয়া যাচ্ছে রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট। দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট।

আরও পড়ুন: সকল গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, নির্দেশনা কার্যকর করল বিআরটিএ

বরাবরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের ৭ দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। বিশেষ ব্যবস্থায় বিক্রি হওয়ায় কোনো টিকিট রিফান্ড করার সুযোগ থাকছে না।

বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের পরের আন্তঃনগর ট্রেনের ৩ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ২৪ মার্চ; ৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ২৫ মার্চ; ৫ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ২৬ মার্চ এবং ৬ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ২৭ মার্চ। এছাড়া ৮ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৯ মার্চ এবং ৯ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৩০ মার্চ।

আরও পড়ুন: দুই মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক, যা জানালো পুলিশ