মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ: শাহজালাল বিমানবন্দর থেকে ৯৭২ ফ্লাইট বাতিল

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ন, ০৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ২:৫৩ পূর্বাহ্ন, ১৩ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে একাধিক দেশের আকাশসীমা বন্ধ থাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল সংখ্যক ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে যাত্রীদের ভোগান্তি বেড়েছে এবং আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচলে বড় ধরনের প্রভাব পড়েছে।

জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ৬ এপ্রিল ২০২৬ পর্যন্ত বিভিন্ন সময়ে মোট ৯৭২টি ফ্লাইট বাতিল হয়েছে। ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের আকাশসীমা বন্ধ থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়।

আরও পড়ুন: ঢাকার যানজট কমাতে আসছে নতুন প্রস্তাব

সময়ের ভিত্তিতে বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা হলো—

২৮ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ: ৩৩৯টি

আরও পড়ুন: ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

১০ মার্চ থেকে ১৯ মার্চ: ২৭৫টি

২০ মার্চ থেকে ২৯ মার্চ: ২২৬টি

৩০ মার্চ থেকে ৬ এপ্রিল: ১৩২টি

বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট পরিচালনা পুরোপুরি স্বাভাবিক হওয়া কঠিন। পরিস্থিতি বিবেচনায় এয়ারলাইন্সগুলো তাদের ফ্লাইট সূচিতে পরিবর্তন আনছে।

এদিকে, ফ্লাইট বাতিলের কারণে বিদেশগামী যাত্রীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অনেক যাত্রীকে ফ্লাইট পুনঃনির্ধারণ বা বিকল্প রুট খুঁজতে হচ্ছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতির উন্নতি হলে ধীরে ধীরে ফ্লাইট চলাচল স্বাভাবিক করা হবে।