লামায় ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত ও চার জন আহত

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৫৭ পূর্বাহ্ন, ২২ মে ২০২৪ | আপডেট: ৭:৩৯ পূর্বাহ্ন, ২২ মে ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বান্দরবানের লামা উপজেলায় শ্রমিক বহনকারী একটি ট্রাক উল্টে ২ জন নিহত এবং আরও ৪ জন আহত হয়েছেন।

বুধবার (২২ মে) সকাল ৮টার দিকে উপজেলার ফাইতং ইউপির বদরটিলা নামক স্থানে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফাইতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক।

আরও পড়ুন: নাসিরনগরে বিস্ফোরক মামলায় একই দিনে দুই ইউপি চেয়ারম্যান আটক

জানা গেছে, ট্রাকটি রাস্তা ঢালাইয়ের কাজে শ্রমিক নিয়ে যাচ্ছিল। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ ও নিহতদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।


আরও পড়ুন: মেঘনায় নিখোঁজ সেই জেলের মরদেহ উদ্ধার, বিয়ের দুই সপ্তাহেই সব শেষ