বুড়িচং ষোলনল ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ডের কমিটি গঠন

Any Akter
সৌরভ মাহমুদ হারুন, কুমিল্লা
প্রকাশিত: ৯:০০ পূর্বাহ্ন, ২৯ এপ্রিল ২০২৫ | আপডেট: ৫:০৬ পূর্বাহ্ন, ১১ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়ন এর ১নং বিএনপির কমিটি গঠন করা হয়েছে। গত ১৮ এপ্রিল বিএনপির ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে ৫১ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী  ওয়ার্ড কমিটি অনুমোদন দিয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সালেহ আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ আবুল কাসেম। উপজেলা বিএনপির আহবায়ক হাজী এটিএম মিজানুর রহমান, সদস্য সচিব হাজী মোঃ কবির হোসেন এর সম্মতিতে উক্ত কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল আলিম সর্দার, সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে মোঃ জাকির হোসেন খন্দকার, মোঃ মোবারক হোসেন, আব্দুল কাদের, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ শহীদ মিয়া, যুগ্ম সম্পাদক মোঃ আবু ইউসুফ, মোঃ মোমিন মিয়া, কোষাধ্যক্ষ মোঃ আব্দুল মোমিন মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল মিয়া, দপ্তর সম্পাদক মোঃ মাসুম, প্রচার সম্পাদক নুরুল ইসলাম, মুক্তি যোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ শাহজাহান ভূইয়া, মহিলা বিষয়ক সম্পাদক সোফিয়া আক্তার, কৃষি বিষয়ক মোঃ রহমত আলী, যুব বিষয়ক বিল্লাল হোসেন, ছাত্র বিষয়ক মোঃ কামাল হোসেন, শ্রম বিষয়ক মোঃ শাহ আলম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্যাণ বিষয়ক তফাজ্জল হোসেন, ত্রাণ ও  পুর্নবাসন সম্পাদক মোঃ আল মামুন চৌধুরী, নির্বাহী সদস্য যথাক্রমে  কাজী ইয়াকুব আলী, জহিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আব্দুল কুদ্দুছ চৌধুরী, জামাল খোকা, আব্দুর রশিদ ও আব্দুস সালাম প্রমূখ।

আরও পড়ুন: জ্বালানি সংকটে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রমে স্থবিরতা



আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ফিলিং স্টেশনে বিশৃঙ্খলা, ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের সাজা