পিলখানা বিস্ফোরক মামলায় ৮ সাবেক বিডিআর সদস্য জামিনে মুক্ত

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:২০ অপরাহ্ন, ০১ মে ২০২৬ | আপডেট: ৯:৫৮ পূর্বাহ্ন, ০৫ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার আট আসামি জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

শুক্রবার (১ মে) গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হাই সিকিউরিটি ইউনিটে থাকা একজন এবং কারাগার পার্ট-২ এ থাকা সাতজন বন্দিকে মুক্তি দেওয়া হয়।

আরও পড়ুন: রংপুর জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন অ্যাডিশনাল ডিআইজি

বিষয়টি নিশ্চিত করে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জেল সুপার আবদুল্লাহ আল মামুন জানান, সংশ্লিষ্ট কারাগার থেকে একজন এবং অন্য কারাগার থেকে বাকিদের মুক্তি দেওয়া হয়েছে।

কারা সূত্রে জানা গেছে, বিস্ফোরক মামলায় অভিযুক্ত আটজনের জামিননামা কারাগারে পৌঁছানোর পর তা যাচাই-বাছাই করা হয়। অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় তাদের মুক্তি দেওয়া হয়। মুক্তির সময় কারাফটকে তাদের স্বজনরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: নান্দাইলে শিশুকে বলাৎকার করতে ব্যর্থ হয়ে হত্যার অভিযোগ, কিশোর আটক

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জেল সুপার হালিমা খাতুন জানান, যাচাই-বাছাই শেষে শুক্রবার সকালে একজন এবং বিকেলে ছয়জনকে মুক্তি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে সংঘটিত বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।