মালিক-শ্রমিক সম্পর্ক শান্তিপূর্ণ রাখতে হবে: ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামী মালিক ও শ্রমিকের মধ্যে সংঘাত নয়, বরং শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার পক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১ মে) বিকেলে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: তারেক রহমানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে তেজগাঁওয়ে বিএনপির বিক্ষোভ
ডা. শফিকুর রহমান বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকরা নানা ধরনের ভোগান্তির শিকার হন। তাদের যথাযথ সুরক্ষা ও স্বার্থ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তিনি আরও বলেন, প্রবাসী শ্রমিকদের অধিকার রক্ষা করতে না পারলে সংশ্লিষ্ট দেশে দূতাবাস রাখার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন ওঠে।
তিনি বলেন, জামায়াতে ইসলামী সংসদে গিয়ে ইতিহাস শেখাতে নয়, বরং জনগণের অধিকার নিয়ে কথা বলতেই রাজনীতি করে।
আরও পড়ুন: বিগত সরকারের পথেই হাঁটছে বর্তমান সরকার: জামায়াত আমিরের





