শ্রমিকের অধিকার প্রতিষ্ঠাই হবে মে দিবসের অঙ্গীকার: শিমুল বিশ্বাস

Sanchoy Biswas
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ন, ৩০ এপ্রিল ২০২৫ | আপডেট: ৪:৩৭ অপরাহ্ন, ২৩ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, প্রতিটি মে দিবস আসলেই সকলেই শ্রমিক অধিকার নিয়ে সরব হই। শ্রমিকের রক্ত ঘামের বিনিময়ে একটি রাষ্ট্রের অবকাঠামো নির্মিত হয়। অথচ, এখনও এই শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। শ্রমিকের অধিকার প্রতিষ্ঠাই হবে মে দিবসের অঙ্গীকার।

বুধবার বিকালে রাজধানীর নয়াপল্টনস্থ ভাসানী মিলনায়তনে মহান মে দিবস উপলক্ষে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আরও পড়ুন: সঠিক পথে না ফিরলে জনগণের প্রতিরোধের মুখে পড়বেন: সরকারকে ডা. শফিকুর রহমান

শিমুল বিশ্বাস বলেন, প্রতিটি সরকার শ্রমিক সমাজের অধিকারের কথা বলে। কিন্তু তাদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ে রাষ্ট্রীয় শক্তি সচেষ্ট নয়। বিশেষ করে বিগত আওয়ামী সরকার শ্রমিক সমাজকে দলীয় হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। পরিবহনসহ প্রতিটি সেক্টরকে চাঁদাবাজির আখড়ায় পরিণত করেছিলো। গার্মেন্টস শিল্পকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়ে ছিলো। তাই শ্রমিকদের অধিকার রক্ষায়, গার্মেন্টস শিল্পকে আরও শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ঢাকার দক্ষিণের মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ হারুন, আ ন ম সাইফুল ইসলাম, লিটন মাহমুদ, আবদুস সাত্তার, সিকান্দার কাদির, হাজী মনির হোসেন চেয়ারম্যান, সাইদুর রহমান মিন্টু, বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, ফরহাদ হোসেন, মকবুল ইসলাম খান টিপু প্রমুখ।

আরও পড়ুন: গাজীপুর সাফারি পার্কে ঈদে উপচে পড়া ভিড়, দুই দিনে ১৫ হাজার দর্শনার্থী

সন্ধ্যায় নয়াপল্টনস্থ শ্রমিকদলের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের এক যৌথসভায় বক্তব্য রাখেন শিমুল বিশ্বাস। এতে সভাপতিত্ব করেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন।