গোয়ালন্দের দেবগ্রাম ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা
ছবিঃ সংগৃহীত
গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ মে) ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ২ কোটি ৫৭ লাখ ৫১ হাজার ৩২৬ টাকার বাজেট ঘোষণা করা হয়।
আরও পড়ুন: হরিরামপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
এ বাজেট অনুমোদন করেন মো. রুহুল আমিন প্রশাসক দেবগ্রাম ইউনিয়ন পরিষদ। উক্ত বাজেট সভায় উপস্থিত ছিলেন,ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও সংরক্ষিত নারীর সদস্যবৃন্দ।
এ বাজেট পেশ করেন অত্র ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ মামুন-অর-রশীদ। এ বাজেট ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও ইউনিয়ন বাসীর মতামতের ভিত্তিতে অনুমোদন হয়।
আরও পড়ুন: সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা





