ভাঙ্গার ঘটনায় দোষীদের গ্রেপ্তারের নির্দেশ দিলেন ডিআইজি রেজাউল

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:১৩ অপরাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১:১৩ অপরাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, ভাঙ্গার সাম্প্রতিক সহিংস ঘটনায় যারা জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, “যারা ফ্যাসিস্ট কর্মকাণ্ডে জড়িত, তাদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছি।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ভাঙ্গা থানা কমপ্লেক্সে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: ফতেহপুর জামশেদীয়া দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

ডিআইজি রেজাউল জানান, আইনশৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা বিষয়ে ফরিদপুরের জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। এ ঘটনায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য ও প্রশাসনিক কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, ঘটনায় তার চার থেকে পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, ভাঙ্গা থানায় হওয়া ক্ষতির দায়িত্ব জেলা পুলিশকে দেওয়া হয়েছে। একইভাবে উপজেলা পরিষদে হওয়া ক্ষতির জন্য জেলা প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরো, গ্রেপ্তার ২

ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান মোল্লা বলেন, আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি এবং জনগণের অনুভূতি বিবেচনায় নিয়ে একটি প্রতিবেদন পাঠিয়েছি। বিষয়টি তারা খতিয়ে দেখবেন। যেহেতু দুটি ইউনিয়ন কেটে নেওয়ার বিষয়ে হাইকোর্টে একটি রিট রয়েছে, ২১ সেপ্টেম্বর শুনানির পর এ বিষয়ে পরবর্তী দিকনির্দেশনা পাওয়া যাবে।

তিনি ভাঙ্গার সাধারণ মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, জনগণের আবেগ আমরা বুঝি। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। যারা সহিংসতায় জড়িত, তাদের অবশ্যই আইনের মুখোমুখি হতে হবে।