গাজীপুরে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

Sadek Ali
গাজী মামুন, গাজীপুর
প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ন, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৯:৫৬ পূর্বাহ্ন, ০৮ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুর মহানগরীর হাজীরপুকুর এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে গাছা মেট্রো থানা পুলিশ। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নগরীর গাছা মেট্রো থানার পুলিশ সদস্যরা লাশটি উদ্ধার করে। লাশটির পরনে কালো প্যান্ট ও সোয়েটার ছিল।

আরও পড়ুন: রাজশাহীতে জামায়াত-বিএনপি সংঘর্ষে নিহত ১

স্থানীয়রা জানান, গত ১০ জানুয়ারি থেকে এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। পরে এক দোকানদার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করা হলে গাছা থানার সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হয়। তবে পুলিশ তখন নির্বাচনী ব্যস্ততার কারণে দেখিয়ে তাৎক্ষণিক সেবা দেওয়া সম্ভব নয় বলে জানায়।

এরপর আজ দুর্গন্ধ তীব্র আকার ধারণ করায় স্থানীয়রা হাজীরপুকুরের অসমাপ্ত ফুটওভারব্রিজের লিফটের ফাঁকা স্থানে মাছির আনাগোনা দেখে সন্দেহ হলে, আজকে আবারো ট্রিপল নাইনে ফোন দেয়, পুলিশ সেখানে কয়েকজন নিয়ে দেখতে বলেন কি অবস্থা, সাধারণ মানুষ সেখানে ঢাকনা খুলে একটি ছবি তুলে একটি মানুষের পায়ের চিহ্ন দেখতে পান, পরবর্তীতে পুলিশকে জানালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

আরও পড়ুন: ঝিনাইদহে পেট্রোল পাম্পে পিটুনিতে যুবক নিহত, আটক ৩

গাছা থানা পুলিশের এক সদস্য উপ-পরিদর্শক (এসআই) সাইফুল জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছি। পরে বিস্তারিত জানানো হবে।

এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মুঠোফোন বলেন, “এর আগে আমরা কোনো সংবাদ পাইনি। আজ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ শনাক্তের পর বিস্তারিত জানা যাবে। 

তবে পুলিশের এমন কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করেছে গাছা থানার স্থানীয় জনসাধারণ।