সেভয়ের ডিস্কোনে নতুন ভ্যারিয়েন্ট, কুকিজ-ব্রাউনি ও ক্যারামেলের রিচ স্বাদ
দেশের জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ড সেভয় তাদের ডিস্কোন সিরিজে নতুন ভ্যারিয়েন্ট যুক্ত করেছে। ‘ভ্যানিলা চকো ব্রাউনি উইথ ক্রিমি ক্যারামেল’ নামের এই নতুন ফ্লেভারটি কুকিজ, ব্রাউনি এবং ক্যারামেলের অনন্য সংমিশ্রণে তৈরি, যা প্রতিটি কামড়ে দেবে ভিন্ন স্বাদ ও মজাদার অভিজ্ঞতা।
নতুন এই ডিস্কোনের উপরের অংশে রয়েছে রিচ ডার্ক চকোলেট ডিস্ক, যার ওপর কুকিজ ও ব্রাউনি ক্রাম্বলস যোগ করে দেওয়া হয়েছে বাড়তি ক্রাঞ্চ। ভেতরে রয়েছে ভ্যানিলা চকো ব্রাউনি আইসক্রিম এবং লুকানো রয়েছে ক্রিমি ক্যারামেলের চমক। পুরো অভিজ্ঞতাকে সম্পূর্ণ করে ক্রিসপি চকোলেট ওয়েফার কোন, যার নিচের অংশে রয়েছে ঘন ডার্ক চকোলেট।
আরও পড়ুন: শিশু রাতুল ও পানি বিক্রেতা বৃদ্ধা শাহানুরের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বর্তমান সময়ে তরুণদের মধ্যে ভিন্নধর্মী স্বাদ ও নতুন ধরনের ডেজার্টের চাহিদা বাড়ছে। সেই চাহিদাকে সামনে রেখে সেভয় এই নতুন ভ্যারিয়েন্টটি বাজারে এনেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সেভয়ের এক মুখপাত্র বলেন, “আমরা সবসময় ভোক্তাদের জন্য নতুন স্বাদ ও অভিজ্ঞতা নিয়ে আসতে চাই। এই নতুন ডিস্কোন ভ্যারিয়েন্টের মাধ্যমে আমরা সেই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করেছি।”
আরও পড়ুন: বাংলা একাডেমিতে মোড়ক উন্মোচন, অংশ নেন বিশিষ্ট লেখক ও সাংবাদিকরা
সেভয়ের নতুন এই ডিস্কোন ভ্যারিয়েন্ট ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে পাওয়া যাচ্ছে।





