লেবানন-ইসরায়েল সংঘাত: ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ন, ১৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ১:০৩ পূর্বাহ্ন, ২১ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি শুরুর ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার ফলপ্রসূ আলোচনা হয়েছে।

আরও পড়ুন: ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার আসাদ আলম সিয়াম

ট্রাম্প বলেন, দুই দেশের নেতৃত্ব যুক্তরাষ্ট্র সময় বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে আনুষ্ঠানিকভাবে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর করতে সম্মত হয়েছে। এই উদ্যোগকে তিনি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও জানান, প্রায় ৩৪ বছর পর প্রথমবারের মতো ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েলের প্রতিনিধিরা সরাসরি বৈঠকে বসেন। ওই বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিলেন ইরানের প্রেসিডেন্ট

স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ট্রাম্প যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনকে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের নির্দেশ দিয়েছেন।

পোস্টের শেষাংশে ট্রাম্প বলেন, বৈশ্বিক বিভিন্ন সংঘাত নিরসনে তার ভূমিকার কথা উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ তার জন্য “দশম সফল শান্তি প্রচেষ্টা” হিসেবে যুক্ত হবে।

সূত্র: আল জাজিরা