স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৫১ অপরাহ্ন, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১:৫২ অপরাহ্ন, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি'র নতুন সরকারের শপথ বেলা চারটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রস্তুতি চলছে। ইতোমধ্যে প্রায় পঞ্চাশ সদস্যের  মন্ত্রিপরিষদের সদস্যদের আমন্ত্রণ জানিয়ে প্রটোকল পাঠানো হয়েছে। সরকারের আলোচিত সমালোচিত স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।

আর প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য জোনায়েদ সাকি। তিনি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী। বিএনপি নেতৃত্বাধীন জোটে দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলেন। বিএনপি জোটের প্রার্থী হিসেবে তার দলের পথিক মাতাল নিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে নির্বাচিত হন।  মন্ত্রিপরিষদ বিভাগ ও বিএনপি'র বিশ্বস্ত সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

আরও পড়ুন: টাংগুয়ার হাওরে শক মেশিনে অবৈধভাবে মাছ নিধনের অভিযোগ