বিপুল পরিমাণ ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

Sadek Ali
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ১০:১০ পূর্বাহ্ন, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১২:৩৪ অপরাহ্ন, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদী সদর উপজেলা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) সকালে অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেন। 

আরও পড়ুন: দাউদকান্দিতে সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারের চারজন দগ্ধ

মাদক কারবারি কোহিনূর বেগম (৩৫) আব্দুস সাত্তার খান এর স্ত্রী এবং সে সদর উপজেলার মাধবদী থানাধীন কুড়েরপাড় গ্রামের বাসিন্দা। এসময় তার কাছ থেকে ৫ শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, রবিবার রাত আনুমানিক ১০ টার দিকে ডিবির দক্ষিণ জোনের পরিদর্শক এরশাদ উল্লাহ নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী মডেল থানাধীন সাহেপ্রতাবের মাছিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় কামাল মিয়ার বাড়ির দক্ষিণ পাশে অবস্থিত সড়কে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী কোহিনূরকে আটক করতে সক্ষম হন।

আরও পড়ুন: রোয়াংছড়ি-তে সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলি, নিহত ১

এ বিষয়ে নরসিংদী মডেল থানায় মাদক আইনে  মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।