সিংগাইরে ডিবির ওপর হামলা, হাতকড়াসহ আসামি ছিনতাই
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় মাদকবিরোধী অভিযানে গিয়ে ডিবি পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা হাতকড়া পরা এক আসামিকে ছিনিয়ে নেয়। এতে ডিবি পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ধল্লা ইউনিয়নের চর উলাইল এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: ঢাকাসহ বিভিন্ন এলাকায় ৫.৩ মাত্রার ভূমিকম্প
পুলিশ জানায়, উপ-পরিদর্শক আনোয়ারের নেতৃত্বে সাত সদস্যের ডিবি দল অভিযানে গিয়ে মাদক ব্যবসার সঙ্গে জড়িত মো. লাবু মিয়া (৫৪)কে আটক করে। আটকের খবর ছড়িয়ে পড়লে তার স্বজন ও স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়। একপর্যায়ে তারা ডিবির উপর হামলা চালায়। পুলিশ সদস্যদের মারধর করে হাতকড়াসহ লাবু মিয়াকে ছিনিয়ে নেয়।
আহত উপ-পরিদর্শক আনোয়ার, কনস্টেবল হাসান ও কনস্টেবল রেজাউলকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: বেআইনি বরখাস্তের প্রতিবাদে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ মিছিল
সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, আসামি পুনরায় গ্রেপ্তার ও হামলাকারীদের শনাক্তে যৌথ অভিযান চলছে। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।





