ত্যাগের মহিমায় অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল

Any Akter
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা
প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ন, ০৭ মার্চ ২০২৬ | আপডেট: ১০:৪০ অপরাহ্ন, ০৭ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল। সংসদ সদস্য, জেলা প্রশাসক, রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তা, ব্যবসায়ী নেতা, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে এটি এক মিলনমেলায় পরিণত হয়। শুক্রবার বিকেলে সাতক্ষীরা শহরের লেকভিউ কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার, অতিরিক্ত পুলিশ সুপার শাহীনূর চৌধুরী, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু, দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জিএম নূর ইসলাম এবং প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যান ব্যানার্জি।

আরও পড়ুন: তাড়াশে সাবেক এমপির গাড়িতে হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-এলাহী, সূর্যের আলো সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামানসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইফতার পূর্ব আলোচনাসভায় বক্তারা বলেন, সমাজের অসঙ্গতি তুলে ধরা এবং সরকারের গঠনমূলক সমালোচনায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাতক্ষীরার সাংবাদিকরা দীর্ঘদিন ধরে দায়িত্বশীল ও গৌরবময় সাংবাদিকতার ধারা বজায় রেখেছেন। ভবিষ্যতেও এই ইতিবাচক ধারা অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

আরও পড়ুন: রূপপুর প্রকল্পে ব্যায়াম করার সময় রুশ নাগরিকের মৃত্যু

অনুষ্ঠানের শেষপর্বে ইফতারের আগে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।