কাপাসিয়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে এক লাখ টাকা জরিমানা

Any Akter
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১০:১০ অপরাহ্ন, ০৭ মার্চ ২০২৬ | আপডেট: ১২:৪৪ পূর্বাহ্ন, ০৮ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ায় অবৈধভাবে মাটির দায়ে এক ব্যক্তির কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদুল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে একটি এসকেভেটর আটক করেন।

জানা যায়, শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার তরগাঁও ইউনিয়নের সাফাইশ্রী ঘাট সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে তরগাঁও গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আমিনুল ইসলামকে (৫০) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১৫ (১) ধারায় এক লাখ টাকা অর্থদন্ড দেওয়া হয়।

আরও পড়ুন: ত্যাগের মহিমায় অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল

সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক বলেন, ‘অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ এছাড়া অভিযান অব্যাহত থাকবে বলে আদালত জানান। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।