গোবিন্দগঞ্জে জামায়াত নেতা-কর্মীদের বিরুদ্ধে বিএনপির মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

Sanchoy Biswas
এ.এস.এম রবিউল হাসান, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ন, ১১ মার্চ ২০২৬ | আপডেট: ১০:১৫ অপরাহ্ন, ১১ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে জামায়াতের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১১ই মার্চ) বেলা ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী গোবিন্দগঞ্জ উপজেলা শাখার আয়োজনে দলীয় কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: জমে উঠেছে হবিগঞ্জের ঈদ বাজার, শপিং মলগুলোতে উপচে পড়া ভিড়

উক্ত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমীর ও কেন্দ্রীয় ইউনিট সদস্য এবং সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এগার দলীয় জোটের প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার।

ডা. আব্দুর রহিম সরকার বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ৫টি কেন্দ্রে বিএনপির নেতা-কর্মীরা অবৈধভাবে সিল মেরে নিয়াসহ বিভিন্ন কেন্দ্রে ব্যাপক হারে জাল ভোট প্রদান করেছে। এ ব্যাপারে ১৪ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানিয়ে প্রতিবাদ করা হয়। এছাড়া এ ব্যাপারে মহামান্য হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: শরীয়তপুরে আনসার-ভিডিপি উদ্যোগে ইফতার মাহফিল

ডা. রহিম বলেন, উক্ত মামলার কাউন্টার হিসেবে বিএনপি প্রায় ১ মাস পর, গত ৯ মার্চ, আমাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে গোবিন্দগঞ্জ থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেছে। যা শুধুমাত্র উদ্দেশ্যপ্রণোদিতই নয়, এটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানিমূলক।

ডা. রহিম আরও বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ৬৮ নং বড়দহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে কোনো রকম অনিয়ম, মারামারি, ধাওয়া-পাল্টা ধাওয়া কিংবা পেট্রোল বোমা বা ককটেল বিস্ফোরণের মতো কোনো ঘটনা ঘটেনি এবং স্থানীয় বা জাতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কোনো ঘটনার তথ্য নেই। সুতরাং বিএনপির এই মামলাটি শুধুমাত্র জামায়াত শিবিরের নেতা-কর্মীদের হয়রানি করার জন্য এবং তাদের অনিয়মকে আড়াল করার জন্য করা হয়েছে।

তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যেভাবে ভুয়া ও মিথ্যা মামলা সাজানো হতো, ঠিক একইভাবে এই মামলাটিও সাজানো হয়েছে। ডা. রহিম প্রশাসনের প্রতি আহ্বান জানান, নেতা-কর্মীদের যেন কোনো হয়রানি না করা হয়। যদি অন্যায়ভাবে এই মিথ্যা মামলায় কোনো কর্মীকে গ্রেফতার করা হয় এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, তাহলে এর দায়ভার প্রশাসন ও সরকারকেই নিতে হবে। আমরা অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী উপজেলা আমীর মাস্টার আবুল হোসাইন, সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, সহকারি সেক্রেটারি অশরাফুল ইসলাম রাজু, মশিউর রহমান, শেখ ফরিদ, উপজেলা শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ।