পূর্ব সুলতানপুর সোসাইটির উদ্যোগে ঈদ উপহার বিতরণ
ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুরে এক মানবিক উদ্যোগ গ্রহণ করেছে পূর্ব সুলতানপুর সোসাইটি। সংগঠনটির উদ্যোগে আর্থিকভাবে অসচ্ছল ১২০টি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে, যা এলাকায় প্রশংসিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বাদ জোহর নবাবপুরের বন্দর মার্কেটস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ ইস্রাফিল ছোটন।
আরও পড়ুন: দেশের ৬৪ জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
সংগঠনের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম রানার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রীনল্যান্ড গ্রুপের ডিরেক্টর মফিজুর রহমান দুলাল, এজিএম সাইদুল হক, নোমান গ্রুপের ইডি ইঞ্জিনিয়ার ইয়াছিন মাহমুদ, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির, পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মাওলানা নুর নবী, সাংবাদিক ইলিয়াছ সুমন, এবং ফু-ওয়াং গ্রুপের ডিজিএম জাহাঙ্গীর আলম।
এছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজপতি, মুরুব্বী ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: আসামি ছাড়াতে থানায় ‘মব’ সৃষ্টির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
ঈদ উপহার পেয়ে উপকৃত পরিবারগুলোর মাঝে আনন্দের আবহ সৃষ্টি হয়। অনেকেই এই সহায়তাকে সময়োপযোগী ও আশীর্বাদ হিসেবে উল্লেখ করেন। তাদের ভাষায়, এমন উদ্যোগ শুধু প্রয়োজন মেটায় না, বরং সমাজে ভালোবাসা, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার বন্ধনকে আরও দৃঢ় করে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি একটি নৈতিক অঙ্গীকার। পূর্ব সুলতানপুর সোসাইটি প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখে বলে উপস্থিতরা আশাবাদ ব্যক্ত করেন।





