ময়মনসিংহের নান্দাইলে সরকারি সফরে আসছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

Sanchoy Biswas
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ন, ২৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ৯:৪১ অপরাহ্ন, ২৩ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি শুক্রবার ও শনিবার (২৪ ও ২৫ এপ্রিল) দু’দিনের সরকারি সফরে ময়মনসিংহের নান্দাইলে আসছেন। প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) মাহফুজুল আলম মাসুমের স্বাক্ষরিত প্রতিমন্ত্রীর দু’দিনের সফর সূচিতে রয়েছে শুক্রবার বেলা ৩টায় চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে প্রাথমিক গোল্ডকার্প ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পরে ডাকবাংলোতে পল্লী বিদ্যুৎ সমিতি নান্দাইল টিম ও কিশোরগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের টিমের সাথে পৃথক পৃথক মতবিনিময় শেষে দলীয় কার্যালয়ে নান্দাইল উপজেলার বিএনপির বর্ধিত সভায় যোগদান করবেন। ওইদিন সন্ধ্যায় নিজ বাসভবনে জনসাধারণের সাথে সাক্ষাৎ করবেন। পরদিন শনিবার কানারামপুর সুরেশ ডাক্তার-কালিয়াপাড়া বাজার ভায়া কামালপুর সড়ক উদ্বোধন ও নান্দাইল হেডকোয়ার্টার থেকে বাকচান্দা ডিসি সড়ক উদ্বোধন শেষে গাংগাইল ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নান্দাইল পৌরসভা পরিদর্শন করবেন। বিকালে জনসাধারণের সাথে নিজ বাসভবনে সাক্ষাৎ করবেন।