ছাত্রকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে

Sadek Ali
নিজস্ব প্রতিবেদক, উলিপুর
প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ন, ০৯ মে ২০২৬ | আপডেট: ৬:১৩ অপরাহ্ন, ০৯ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

​উলিপুর উপজেলায়  গুনাই গাছ ইউনিয়ন  অবস্থিত কারী রযবিয়া ই রশদিয়া দারুল সুন্নাত মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষকের নাম মামুন হাসান। আহত ছাত্রের নাম পিয়ারুল, সে ওই মাদরাসার শিক্ষার্থী।

​প্রাপ্ত সংবাদে জানা যায়, গত সোমবার রাত আনুমানিক ৩:৩০ মিনিটে পিয়ারুলকে পড়াশোনা করার জন্য ঘুম থেকে ওঠার জন্য চাপ প্রয়োগ করেন শিক্ষক মামুন হাসান। ঘুম থেকে উঠতে সামান্য দেরি হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষক পিয়ারুলকে লাঠি দিয়ে বেধড়ক মারধর শুরু করেন। মারধরের এক পর্যায়ে পিয়ারুলের বাম পায়ের নিচের অংশ ভেঙে যায়।

আরও পড়ুন: আবারও ভূমিকম্পে কাঁপল দেশ

আহত পিয়ারুলের বাবা-মা জানান, বর্তমানে তারা তাদের সন্তানের চিকিৎসার জন্য দ্বারে দ্বারে ঘুরছেন। দরিদ্র পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয়ভার বহন করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। তারা এই ঘটনার সুষ্ঠু বিচার ও অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

​ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক মামুন হাসানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। মাদ্রাসা কর্তৃপক্ষও এই বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য প্রদান করেনি।

আরও পড়ুন: গাজীপুরে পাঁচ খুনের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য

​স্থানীয়রা এই অমানবিক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।