আবারও ভূমিকম্পে কাঁপল দেশ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ন, ০৯ মে ২০২৬ | আপডেট: ৪:৫৮ অপরাহ্ন, ০৯ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতের আসাম রাজ্যের দক্ষিণ সালমারা মানকাচার এলাকায় ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাবে বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায়ও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।

ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক ওয়েবসাইট জানিয়েছে, শনিবার (৯ মে) স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে এ ভূমিকম্প সংঘটিত হয়।

আরও পড়ুন: ছাত্রকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে

তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আসামের ধুবরি শহর থেকে প্রায় ৩৪ কিলোমিটার দূরে দক্ষিণ সালমারা মানকাচার এলাকায়। প্রাথমিকভাবে ভূমিকম্পটির গভীরতা নির্ধারণ করা না গেলেও এটি অগভীর ধরনের ছিল বলে ধারণা করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, অগভীর ভূমিকম্প সাধারণত উৎপত্তিস্থলের আশপাশের এলাকায় বেশি অনুভূত হয়। সে কারণে বাংলাদেশের সীমান্তবর্তী উত্তরাঞ্চল, বিশেষ করে রংপুর বিভাগের বিভিন্ন জেলায় কম্পন অনুভূত হয়েছে।

আরও পড়ুন: গাজীপুরে পাঁচ খুনের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য

ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই কম্পন অনুভবের অভিজ্ঞতা ও আতঙ্কের কথা শেয়ার করেছেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় এ ধরনের কম্পন অনুভূত হওয়া অস্বাভাবিক নয়। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।