সংরক্ষিত আসনে নুসরাত তাবাসসুমকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ন, ০৫ মে ২০২৬ | আপডেট: ১:৩৬ অপরাহ্ন, ০৫ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নির্বাচন কমিশন বাংলাদেশ (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুম-কে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে।

মঙ্গলবার (৫ মে) বিষয়টি নিশ্চিত করেন রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান।

আরও পড়ুন: ২৫ কোটি গাছের লক্ষ্য, শিক্ষার্থীদের ‘একটি করে গাছ’ লাগাতে বললেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

এর আগে জামায়াত নেতৃত্বাধীন জোটের এনসিপির আরেক প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন সরকারি চাকরি সংক্রান্ত জটিলতায় বাতিল হয়।

পরে মনোনয়ন জমা দেওয়ার শেষদিন নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দিলে তা শুরুতে গ্রহণ করা হয়নি।

আরও পড়ুন: শেখ হাসিনার সঙ্গে পৃথিবীর কোনো ফ্যাসিস্টের তুলনা হয় না: রিজভী

পরে তিনি আদালতের দ্বারস্থ হন। আদালত ইসিকে তার মনোনয়ন গ্রহণ করে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দেয়। এরপর ইসি তার মনোনয়ন যাচাই-বাছাই করে ২ মে বৈধ ঘোষণা করে।

অন্যদিকে মনিরা শারমিন প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট করেন এবং গেজেট প্রকাশ স্থগিতের আবেদন জানান। তবে সোমবার (৪ মে) হাইকোর্টের একটি বেঞ্চ রিট শুনতে অপারগতা প্রকাশ করে বিষয়টি অন্য বেঞ্চে পাঠিয়ে দেয়।

সব আইনি প্রক্রিয়া শেষে নুসরাত তাবাসসুমকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।