কুলাউড়ায় ভূমিসেবা মেলার গণশুনানিতে মিললো অর্ধশত সমস্যার সমাধান

Sadek Ali
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ২:৩১ অপরাহ্ন, ২১ মে ২০২৬ | আপডেট: ৩:৫৬ অপরাহ্ন, ২১ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় ‘ভূমিসেবা মেলা’ উপলক্ষে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত এ গণশুনানিতে ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা, অভিযোগ ও সেবাপ্রাপ্তির জটিলতা নিয়ে সরাসরি কথা বলেন সাধারণ মানুষ।

গণশুনানিতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলাম, সাব-রেজিস্ট্রার তৌসিফ আনোয়ার খান, অ্যাডভোকেট তাজুল ইসলাম, থানার এসআই আল আমিন প্রমুখ।

আরও পড়ুন: রাজশাহীর জেলেদের ‘গুলি করার হুশিয়ারি’ দিয়েছে বিএসএফ

সভায় অংশগ্রহণকারীরা নামজারি, খতিয়ান, জমির রেকর্ড সংশোধন, রেজিস্ট্রেশন জটিলতা ও দখল সংক্রান্ত নানা সমস্যার কথা তুলে ধরেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা সমস্যাগুলোর তাৎক্ষণিক সমাধান ও প্রয়োজনীয় প্রতিকারের উপায় সম্পর্কে দিকনির্দেশনা দেন। গণশুনানিতে প্রায় অর্ধশতাধিক ভূমি সংক্রান্ত সমস্যার তাৎক্ষণিক প্রতিকার প্রদান করা হয়।