কুলাউড়ায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ কর্মশালা

Sanchoy Biswas
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ন, ২১ মে ২০২৬ | আপডেট: ১০:০৫ পূর্বাহ্ন, ১১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যথাযথ নিয়মে কোরবানির পশু জবাই এবং পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণের লক্ষ্যে উপজেলা পর্যায়ের স্টেকহোল্ডারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তারের সভাপতিত্বে কর্মশালায় প্রশিক্ষক ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নিবাস চন্দ্র পাল, ভেটেরিনারি সার্জন ডা. আব্দুল মজিদ উজ্জ্বল এবং ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাওলানা আব্দুর রাকিব।

আরও পড়ুন: সিলেটে বাসের চাপায় মা ও ৯ মাসের শিশু নিহত

আলোচনায় অংশ নেন মাওলানা আহসান উদ্দিন, মো. আবুল কালাম, মাওলানা কামরুল ইসলাম আল হানাফি প্রমুখ। উপস্থিত ছিলেন কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, চেয়ারম্যান আজিজুর রহমান মনির, মো. খোরশেদ খান সুইট, সাংবাদিক আজিজুল ইসলাম ও নাজমুল বারী সোহেল, ইসলামী ফাউন্ডেশনের এমসিটি মাওলানা এসএম শিহাব উদ্দিন প্রমুখ।

প্রশিক্ষণে কোরবানির পশু স্বাস্থ্যসম্মতভাবে জবাই, পরিবেশ দূষণ রোধ, বর্জ্য ব্যবস্থাপনা এবং পশুর চামড়া নষ্ট না করে সংরক্ষণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এছাড়া চামড়ায় সঠিকভাবে লবণ প্রয়োগ ও সংরক্ষণের কৌশল সম্পর্কেও অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।

আরও পড়ুন: কুলাউড়ায় একসঙ্গে ৩০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো ছাত্র সংসদ ‘আল-ফায়জী’

কর্মশালায় জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, এতিমখানার প্রধানসহ স্টেকহোল্ডাররা অংশগ্রহণ করেন।