এবার আসিফ-হাসনাতকে চ্যালেঞ্জ করলেন কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক

Sanchoy Biswas
মো. মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ন, ৩১ মে ২০২৬ | আপডেট: ৭:২৮ অপরাহ্ন, ৩১ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া দাবি করেছেন, আসিফ মাহমুদ ও হাসনাত আব্দুল্লাহ ‘প্রকল্পের নামে’ জেলা পরিষদের মাধ্যমে দুটি উপজেলার জন্য মোট ২৫ কোটি টাকা নিয়েছেন। এ বিষয়ে তিনি তরুণ দুই এনসিপি নেতাকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।

রোববার (৩১ মে) দৈনিক বাংলাবাজার পত্রিকাকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি নিজের আগের বক্তব্যের ব্যাখ্যা দেন।

আরও পড়ুন: পুলিশের চাকরিকে ‘ব্যবসা’ বলার অভিযোগে কলমাকান্দা থানার ওসি প্রত্যাহার

মো. মোস্তাক মিয়া বলেন, তারা দুটি উপজেলায় প্রকল্পের নামে যথাক্রমে ১৫ কোটি ও ১০ কোটি টাকা নিয়েছেন। একই সময়ে পাশের অন্যান্য উপজেলায় ১০ লাখ, ১৫ লাখ করে বরাদ্দ দেওয়া হয়েছে, যা তিনি বৈষম্য হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, “আমাদের জেলা পরিষদের মাধ্যমে প্রকল্পের নামে ১৫ কোটি মুরাদনগরে এবং দেবীদ্বারে ১০ কোটি টাকা নেওয়া হয়েছে। তারা বলুক যে তারা এই টাকা নেননি। তারা আমাদের জেলা পরিষদের মাধ্যমেই এই টাকা নিয়েছেন।”

আরও পড়ুন: চুনারুঘাটে মণিপুরী সম্প্রদায়ের সংবর্ধনায় পুলিশ সুপার তারেক মাহমুদ

উক্ত সময় অন্যান্য উপজেলায় বরাদ্দের তুলনায় পার্থক্য তুলে ধরে তিনি বলেন, তিতাস, মনোহরগঞ্জসহ বিভিন্ন উপজেলায় ১০ লাখ, ১৫ লাখ, ১৮ লাখ এবং সর্বোচ্চ ২৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু দুটি উপজেলায় এডিবি ও নিজস্ব তহবিলের মাধ্যমে ১৫ কোটি ও ১০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।