দৌলতপুরে ভাবি-ভাতিজাকে হত্যাকারী ইউসুফ মিরপুরে গ্রেফতার
মানিকগঞ্জের দৌলতপুরে পারিবারিক কলহের জেরে ভাবি ও ভাতিজাকে হত্যা মামলার আসামীকে ইউসুফ আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত মধ্যরাতে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার মিরপুর বেরিবাঁধ এলাকা থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল তাকে গ্রেফতার করেন।
আরও পড়ুন: সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
এর আগে গত শনিবার দিবাগত রাতে দৌলতপুর উপজেলার চরাঞ্চল বাঁচামারা ইউনিয়নের কাচারিপাড়া এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
গ্রেফতারকৃত ইউসুফ আলীর বাড়ি দৌলতপুর উপজেলার চরাঞ্চল বাঁচামারা ইউনিয়নের কাচারিপাড়া এলাকায়। আর নিহতরা হলেন, একই এলাকার আব্দুস সালামের স্ত্রী আমিনা বেগম (৩০) ও তার দেড় বছরের শিশু পুত্র আসলাম হোসেন। সম্পর্কে তারা আপন দেবর ভাবি।
আরও পড়ুন: বরগুনায় সেফটি ট্যাংকের সেন্টারিং খুলতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু
পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে গত শনিবার রাতে ঘরে ঢুকে আপন বড় ভাই আব্দুস সালামের স্ত্রী আমিনা বেগম (৩০) ও তার দেড় বছরের শিশু পুত্র আসলাম হোসেনকে হাতুরি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র কুপিয়ে হত্যা করে ছোট ভাই ইউসুফ আলী। এরপর বড় ভাই আব্দুস সালামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় ছোট ভাই ইউসুফ আলী। পরে গুরুতর আহত অবস্থায় আব্দুস সালামকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। খবর পেয়ে রাতেই নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ। পরে এঘটনায় বড় ভাই আব্দুস সালাম বাদি হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা করেন।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনর্চাজ মানবেন্দ্র বালো জানান, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে রাজধানী ঢাকার মিরপুর বেরিবাঁধ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর আইনগত প্রক্রিয়া শেষে তাকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়।
এবিষয়ে দৌলতপুর থানার ওসি স্বপন কুমার সরকার জানান,আইনগত প্রক্রিয়া শেষে দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করেছ বলেও তিনি জানান।





