নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি আটক

Sadek Ali
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ন, ১৯ জুন ২০২৬ | আপডেট: ৩:২২ অপরাহ্ন, ১৯ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার (১৯ জুন) বেলা ১২টায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটর মেহেদি হাসান বিষয়টি নিশ্চিত করেন। 

আরও পড়ুন: শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩ টন চাল জব্দ

আটককৃত মাদক কারবারি হলেন, আসিফ আহমেদ ওরফে সোহাগ (২০)। সে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার লোহার মোড় এলাকার বাসিন্দা। এসময় তার কাছ থেকে ৪০০০ ( চার হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

প্রসকিউটর মেহেদি হাসান জানান, ১৮ জুন (বৃহস্পতিবার) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শহরের বাসাইলের (ঢাকা-সিলেট) মহাসড়কের পাশে অবস্থিত জনপ্রিয় হোটেল এন্ড রেস্টুরেন্টেের সামনে থেকে মাদক কারবারি আসিফ আহমেদ ওরফে  সোহাগকে আটক করেন। এসময় তার দেহ তল্লাশি করে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুন: চিরকুট পড়েছিল টেবিলে, মরদেহ ঝুলছিল সিলিং ফ্যানে

পরে পরিদর্শক সাহিদা বেগম বাদী হয়ে নরসিংদী মডেল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।