শুধু উচ্চশিক্ষা নয়, ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ন, ১৯ জুন ২০২৬ | আপডেট: ৭:০৬ অপরাহ্ন, ১৯ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের শিক্ষাব্যবস্থায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর জোর দেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, কেবল উচ্চশিক্ষার প্রসার ঘটিয়ে কর্মসংস্থানের সংকট দূর করা সম্ভব নয়। তাই শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে ষষ্ঠ শ্রেণি থেকেই পাঠ্যক্রমে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে।

শুক্রবার (১৯ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রোটারি বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ‘লিডার্স ট্রেনিং সেমিনার’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: জুলাই গণ-অভ্যুত্থান জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের প্রতীক: ঢাবি উপাচার্য

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান বিশ্বের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের এমনভাবে প্রস্তুত করতে হবে, যাতে তারা ভবিষ্যতে বৈশ্বিক নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করতে পারে। সেই লক্ষ্য সামনে রেখে সরকার শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন ও আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনকে গুরুত্ব দিতে হবে। এজন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসারে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

আরও পড়ুন: এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক বদলি কার্যক্রম শুরু,আবেদন অনলাইনে

পাবলিক পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন আইনি ব্যবস্থার কথাও তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল জালিয়াতি ও প্রযুক্তিনির্ভর নকলের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান যুক্ত করা হয়েছে।

নতুন বিধান অনুযায়ী, পরীক্ষার ফলাফল, মেধাতালিকা বা সংশ্লিষ্ট তথ্য হ্যাকিং কিংবা অবৈধভাবে পরিবর্তনের সঙ্গে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ডের মুখোমুখি হতে হবে।