ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল ইসলাম

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ন, ২১ জুন ২০২৬ | আপডেট: ৫:২৬ পূর্বাহ্ন, ২৭ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খায়রুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২১ জুন) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।

আরও পড়ুন: ফতেহপুর জামশেদীয়া দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

ক্ষুদেবার্তায় জানানো হয়, নারায়ণগঞ্জ ডিবি পুলিশের হেফাজতে থাকা খায়রুল ইসলাম সজীবকে পরবর্তীতে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ডিএমপির ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

তবে কী অভিযোগের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানায়নি পুলিশ।

আরও পড়ুন: গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরো, গ্রেপ্তার ২

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক বিস্তারিত বক্তব্য এখনো পাওয়া যায়নি বলে জানা গেছে।