সিংড়ায় রাস্তায় গাছ কেটে দুর্ধর্ষ ডাকাতি গ্রেফতার ২

Sadek Ali
মো. মোতালেব হোসেন, সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ন, ০৪ জুলাই ২০২৬ | আপডেট: ১:৫২ অপরাহ্ন, ০৪ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নাটোরের সিংড়ায় চলন্ত গাড়ি  থামিয়ে, আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জড়িত দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। ৩ জুলাই (শুক্রবার) গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

​গ্রেফতারকৃতরা হলো, সিংড়া উপজেলার বাইগুনি গ্রামের হাবিবুর রহমান (২২) এবং দক্ষিণ সুকানগাড়ি গ্রামের আব্দুল হাকিম হনু (৪৫)।

আরও পড়ুন: ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ

​মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ জুন রাতে নওগাঁর আত্রাই শাখার জনতা ব্যাংকের ম্যানেজারসহ ভুক্তভোগীরা সিংড়া বাসস্ট্যান্ড থেকে প্রাইভেটকার ও মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। রাত ১২ টার দিকে চৌগ্রাম ইউনিয়নের রাজবাড়ী দিঘীরপাড় ব্রিজের পশ্চিমে পৌঁছালে তারা রাস্তায় একটি ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখে গাড়ি থামান। সাথে সাথে ১৮/২০ জনের একটি সশস্ত্র ডাকাত দল পিস্তল ও রামদার মুখে সবাইকে জিম্মি করে ফেলে। তারা ভুক্তভোগীদের কাছ থেকে নগদ ২৬,৫০০ টাকা, ৩টি দামি স্মার্টফোন একটি হাতঘড়ি এবং ব্যাংক কার্ডসহ মানিব্যাগ জোরপূর্বক কেড়ে নিয়ে পালিয়ে যায়।

​পরবর্তীতে সিংড়া থানায় ডাকাতি মামলা রুজু হলে নাটোরের পুলিশ সুপারের নির্দেশনায় অভিযানে নামে পুলিশ। প্রথমে হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয় এবং তার দেওয়া তথ্যে আব্দুল হাকিম গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: কালীরহাট বাজারে প্রতিদিন দেড় থেকে দুই কোটি টাকার আম বেচাকেনা

​সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং ডাকাত দলের বাকি সদস্যদের গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।