তৌফিক আহ্বায়ক, মানিক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রুবেল সদস্য সচিব মনোনীত

বগুড়ার মোকামতলা উপজেলা বিএনপির ৩২ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদিত

Sanchoy Biswas
মোকামতলা (বগুড়া)
প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬ | আপডেট: ৯:১৪ অপরাহ্ন, ২২ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়া জেলা বিএনপির অধীন মোকামতলা উপজেলা বিএনপির ৩২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে প্রবীণ বিএনপি নেতা মাহমুদ হাসান তৌফিককে আহ্বায়ক, মাহবুল আলম মানিককে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং রোকনুদ্দৌলা রুবেলকে সদস্য সচিব করা হয়েছে।

রোববার (২ আগস্ট ২০২৬) বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

আরও পড়ুন: রাষ্ট্রপতি পদক পেলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার

ঘোষিত কমিটিতে একজন আহ্বায়ক, একজন সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ১৪ জন যুগ্ম আহ্বায়ক, একজন সদস্য সচিব এবং ১৫ জন সদস্য রয়েছেন।

দলীয় সূত্র জানায়, মোকামতলা উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করা এবং ভবিষ্যৎ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যেই এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন: পুলিশকে নিষ্ক্রিয় করতে বিতর্ক সৃষ্টির চেষ্টা চলছে : তথ্য প্রতিমন্ত্রী

এদিকে নতুন কমিটি ঘোষণার পর নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নেতাকর্মীরা নতুন কমিটি প্রদান করায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এবং জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।