পায়ে হেঁটে হজ্বের উদ্দেশে রওনা হলেন নাটোরের দুলাল হোসেন
পবিত্র হজ পালনের অদম্য বাসনা নিয়ে পায়ে হেঁটে সৌদি আরবের মক্কা নগরীর উদ্দেশে যাত্রা শুরু করেছেন নাটোরের সিংড়া উপজেলার দুলাল হোসেন (৪৫)। নাটোর জেলার সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের তাড়াই বড়ইচোরা গ্রামের মৃত মকসেদ আলী ও পিয়ারা বেগমের ছেলে দুলাল হোসেন। দীর্ঘদিন ধরে তার স্বপ্ন ছিল পায়ে হেঁটে পবিত্র কাবা শরীফ তাওয়াফ করা এবং হজ পালন করা। সেই নিয়ত পূরণ করতেই তিনি গ্রামবাসীর কাছ থেকে বিদায় নিয়ে দূরন্ত এই সফরের সূচনা করেছেন।
এলাকাবাসী জানা গেছে, দুলাল হোসেনের এই ব্যতিক্রমী উদ্যোগ শুনে তাড়াই গ্রামের সাধারণ মানুষ তাকে বিদায় জানাতে ভিড় জমায়। বিদায়বেলায় এক ভাবগম্ভীর পরিবেশের সৃষ্টি হয়। সবাই তার জন্য দোয়া করেন। মহান আল্লাহর দরবারে তার মনোবাসনা পুরনের দোয়া করেন।
আরও পড়ুন: ফেনীতে আকস্মিক গ্যাস সংকট, রান্না বন্ধ; অচল সিএনজি পাম্প, চরম দুর্ভোগে জনজীবন
গ্রামের প্রবীণরা জানান, অত্যন্ত ধার্মিক ও সরল জীবনযাপনে অভ্যস্ত দুলাল দীর্ঘদিন ধরে এই যাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে দুলাল হোসেন বলেন, আল্লাহর ঘরে যাওয়ার আকুল ব্যাকুলতা থেকেই আমার এই সিদ্ধান্ত। হেঁটে হজ করতে যাওয়া কষ্টসাধ্য হলেও আল্লাহর ওপর ভরসা রেখে আমি রওনা হয়েছি। নিজের সুস্থতা এবং সফলভাবে হজ পালনের জন্য সবার দোয়া কামনা করেন।
আরও পড়ুন: জুলাই গণঅভ্যুত্থানে শ্রমিকদের অবদান স্বীকৃতির দাবি, ন্যায্য মজুরির আহ্বান
তিনি জানান, সীমান্ত অতিক্রম ও অন্যান্য দেশ হয়ে সৌদি আরব পৌঁছানোর জন্য নির্ধারিত পথের নিরাপত্তা ও প্রয়োজনীয় বিষয়াদি কোন বাধা না হয়। জন্য সরকারের কাছে সাহায্য চান।





