সীতাকুণ্ডে শখের পেঁপে বাগানে স্বপ্ন দেখছেন চাষি গিয়াস উদ্দিন

Sadek Ali
মো. নাছির উদ্দিন, সীতাকুণ্ড
প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ন, ০৮ অগাস্ট ২০২৬ | আপডেট: ২:০৫ অপরাহ্ন, ০৮ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সীতাকুণ্ডে শখের পেঁপে বাগানে স্বপ্ন দেখছেন চাষি মো. গিয়াস উদ্দিন। ব্যবসায়িক কর্মব্যস্ততার মাঝেও নিজস্ব উদ্যোগে ক্ষেত-খামার সহ বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের বাগানে প্রতিনিয়ত শ্রম দিয়ে যাচ্ছেন এই চাষি। চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সহ-সভাপতি এই চাষি সীতাকুণ্ড পৌরসদরের একজন ব্যবসায়ীও বটে। পৌরসদরের কাঁচা বাজারে দীর্ঘদিন যাবৎ মসলা ব্যবসার সাথে জড়িত থাকায় এই চাষির রয়েছে বেশ পরিচিতিও। সফল এই চাষি সীতাকুণ্ড পৌরসভার ২নং ওয়ার্ড এয়াকুবনগর (শেখপাড়া) ফয়েজ আহাম্মদ কেরানির বাড়ি প্রকাশ বিল্লাহ বাড়ি এলাকার বাসিন্দা মৃত এনায়েত উল্লাহ’র দ্বিতীয় পুত্র। মো. গিয়াস উদ্দিন বলেন, সীতাকুণ্ড বাজারে পুষ্টিগুণে ভরা বিষমুক্ত পেঁপে পাওয়া যাচ্ছে না।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে এনে ফল ব্যবসায়ীরা বাজারে পেঁপে বিক্রি করছে। বাজারের ঐ পেঁপে খাওয়া আর না খাওয়া প্রায় সমান। বাজারের ঐ পেঁপেতে নেই কোন স্বাদ কিংবা পুষ্টিগুণ। কেমিক্যালে পাঁকানো হলুদ বর্ণের এই পেঁপে খাওয়া অনেক আগেই ছেড়ে দিয়েছি। পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধমহলের পুষ্টির চাহিদা মেটাতেই এমন বাগানের উদ্যোগ নিয়েছি। তিনি আরও বলেন, পারিবারিক ভাবে আমি একমাত্র পুত্র ও দু‘কন্যা সন্তানের জনক। আমার একমাত্র পুত্র সেফায়েত উল্লাহ মেহেসিন ইউরোপের পর্তুগালে আছে। এতে কর্মময় জীবন কাটে খুবই ব্যস্ততার মধ্য দিয়ে।

আরও পড়ুন: গরুবাহী নসিমনের সঙ্গে বাসের সংঘর্ষে ৩ জন নিহত

ভোরে ঘুম থেকে ওঠেই ফজরের নামাজ শেষে প্রথমে পেঁপে বাগানে ছুটে যাই। তাতে বাগানের পরিচর্যার পাশাপাশি সকালের ব্যায়ামও নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছে। পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সহ-সভাপতি নুর মোহাম্মদ বলেন, সীতাকুণ্ড বাজারের অন্যতম পরিশ্রমী ব্যবসায়ী মো. গিয়াস উদ্দিন। ২নং ওয়ার্ডের শেখপাড়া এলাকায় দক্ষিণা হালকা বাতাসে ফুলে-ফলে ভরা তাঁর এই পেঁপে বাগানের দৃশ্যে দারূণ মুগ্ধ এলাকাবাসী। আমি অন্যতম এই পরিশ্রমী চাষির সু-স্বাস্থ্যের পাশাপাশি পেঁপে বাগানের সার্বিক সফলতা কামনা করছি।


আরও পড়ুন: সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১২