গরুবাহী নসিমনের সঙ্গে বাসের সংঘর্ষে ৩ জন নিহত

Any Akter
বাংলাবাজার পত্রিকা
প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ন, ০৮ অগাস্ট ২০২৬ | আপডেট: ২:৩৫ অপরাহ্ন, ০৮ অগাস্ট ২০২৬
ছবিঃ এআই
ছবিঃ এআই

নাটোরে গরুবাহী নসিমন ও বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত চারজন।   শনিবার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে গুরুদাসপুর উপজেলার নয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বড়াইগ্রাম পৌরসভার লক্ষীকোল মহল্লার আব্দুর রহমান (৭০), ধামানিয়াপাড়া মহল্লার আক্কাস আলী (৫৮) ও তার ছোট ভাই জাহাঙ্গীর হোসেন (৪৮)।

ওসি মো. মনিরুজ্জামান জানান, শনিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস নাটোরে যাচ্ছিল। এসময় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার নয়াবাজার এলাকায় বাসটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শ্যালো মেশিন চালিত টেম্পুর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেম্পুর সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত পাঁচজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: চলনবিলে আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করেন। দুর্ঘটনায় মোট তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত কাজ প্রক্রিয়াধীন রয়েছে।