নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে তিনজন নিহত, আহত-৫

Sanchoy Biswas
বড়াইগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ন, ০৮ অগাস্ট ২০২৬ | আপডেট: ৬:১৮ অপরাহ্ন, ০৮ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহী বাস ও গরুবাহী মিনি ট্রাকের (শ্যালো ইঞ্জিনচালিত ভুটভুটি) মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত পাঁচজন। আজ শনিবার (৮ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে জেলার গুরুদাসপুর উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস রাজশাহীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি গরুবাহী মিনি ট্রাকের (স্থানীয় ভাষায় শ্যালো ইঞ্জিনচালিত ভুটভুটি) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন। এ সময় অন্তত পাঁচজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে অপর দুইজন মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান। বর্তমানে আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ওসি। এছাড়া, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং তাদের পরিচয় শনাক্তের কাজ অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: বগুড়াসহ সমগ্র উত্তরাঞ্চলের উন্নয়ন নিশ্চিত করার দৃঢ় প্রত্যয়-তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর