বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীর আয়োজন থেকে ১৫ আইনজীবী গ্রেপ্তার, ৫ নারী জামিনে মুক্ত

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ন, ১৬ অগাস্ট ২০২৬ | আপডেট: ৮:৫৩ অপরাহ্ন, ১৬ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের ডবলমুরিং থানার মনসুরাবাদ ওয়াপদা কলোনি সংলগ্ন হাজী ফজলুল করিম চৌধুরীর ‘রয়েল টাচ’ অ্যাপার্টমেন্ট ভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়ার অভিযোগে ১৫ আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পাঁচজন নারী রয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) রাতে তাদের আটক করা হয়। পরে রোববার (১৬ আগস্ট) তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

আরও পড়ুন: নরসিংদীতে স্কুল শিক্ষককে পুলিশ সদস্যের মারধর

আদালতে শুনানি শেষে পাঁচ নারী আইনজীবীর জামিন মঞ্জুর করা হয়েছে। অপর ১০ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ আগস্টের আয়োজন চলাকালে তাদের গ্রেপ্তার করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: উলিপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন—কৃষক লীগের কেন্দ্রীয় স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক উম্মে হাবিবা, হালিশহর থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. ইসকান্দর মীর্জা, বঙ্গবন্ধু পরিষদের ধর্মবিষয়ক সম্পাদক শুভ আইচ, চন্দনাইশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক কামেলা খানম, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সদস্য সুজলা অন্তরা এবং বঙ্গবন্ধু পরিষদের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ও সদস্য শারমিন ইয়াসমিন।

এ ছাড়া আওয়ামী লীগের সমর্থক হিসেবে সঞ্জয় কান্তি নাথ, এসএম সালাউদ্দিন, আহসান আবিদ, সুলতান মাহমুদ জিদান, পার্থ প্রতিম নন্দী, যীশু রায় চৌধুরী, মশিউর রহমান আবীর, আয়েশা হেভেন এবং মোহাম্মদ জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে যীশু রায় চৌধুরী চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ জানান, ১৫ আগস্ট উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে গেলে উম্মে হাবিবার বাসার নিচ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।