গাবতলীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন-মামলার প্রস্তুতি

Sanchoy Biswas
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ন, ৩১ অগাস্ট ২০২৬ | আপডেট: ৭:০৮ অপরাহ্ন, ৩১ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়া গাবতলী উপজেলা (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গাবতলী সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং আসন্ন গাবতলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শাহাদত হোসেন খান সাগর (৩০ আগস্ট) রবিবার বিকালে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে তাঁর বিরুদ্ধে আনীত বিভিন্ন মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট অপপ্রচার ও ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এ সময় লিখিত বক্তব্যে শাহাদত হোসেন খান সাগর জানান যে, গত (২৯ আগস্ট) দুপুর ১২টায় বগুড়া সাতমাথা এলাকায় নজরুল ইসলাম খান ও তাঁর সহযোগীরা রাজনৈতিক এবং ব্যক্তিগত ক্ষোভের বশীভূত হয়ে মানববন্ধনে তাঁর বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট বক্তব্য দিয়েছেন। পরবর্তীতে (৩০ আগস্ট) স্থানীয় দৈনিক করতোয়া পত্রিকায় এ-সংক্রান্ত নিউজ প্রকাশিত হয়। বক্তব্যে তাঁকে মাদ্রাসার এতিমখানার অর্থ আত্মসাৎকারী এবং আওয়ামীপন্থী হিসেবে উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণ কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানান তিনি।

আরও পড়ুন: রংপুরে একই পরিবারের চার খুন: সিদ্ধার্থ-মুগ্ধর ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব মেলেনি

এ ছাড়া তিনি আরও বলেন যে, বিগত ২৮ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে ফ্যাসিস্ট সরকারের আমলে তিনি ২৮টি মামলার শিকার হয়েছেন। বহুবার জেল-জুলুমের শিকার হয়েছি। এরপরও আমি জীবনের ঝুঁকি নিয়ে গাবতলী উপজেলা বিএনপির প্রতিটি মিছিল-মিটিংয়ে অংশগ্রহণ করেছি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তাঁর প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকায় রাজনৈতিকভাবে ঈর্ষান্বিত হয়ে একটি চক্র এই অপপ্রচার চালাচ্ছে।

এ ছাড়া গাবতলীর সারোটিয়া পূর্বপাড়া হযরত ফাতেমাতুজ জোহরা মাদ্রাসা ও এতিমখানার অর্থ আত্মসাৎ করেছি। যাহা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। উক্ত প্রতিষ্ঠানের সঙ্গে আমি কিংবা আমার বিএনপির কোনো নেতাকর্মী ওই প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্পের সঙ্গে জড়িত নই। অর্থ আত্মসাতের বিষয়টি চরম হাস্যকর এবং ষড়যন্ত্রমূলক।

আরও পড়ুন: আশুলিয়ার কবিরপুর পুলিশ ফায়ারিং রেঞ্জ পরিদর্শনে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দল

অপরদিকে, আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা, সন্ত্রাসী কার্যকলাপসহ সর্বোপরি সংগঠনের গঠনতন্ত্র-পরিপন্থী কাজে জড়িত থাকায় ওই নজরুল ইসলাম বিএনপি থেকে বহিষ্কৃত হন। পরবর্তীতে আমাকে ওই সেক্রেটারির পদ দেওয়া হয়। এরপর আমার রাজনৈতিক যোগ্যতা ও মেধায় আমি গাবতলী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদ লাভ করি। রাজনৈতিকভাবে আমি দ্রুত এগিয়ে যাওয়ায় আমার ওপর চরমভাবে ক্ষুব্ধ হয়ে ওঠেন বহিষ্কৃত নজরুল ইসলাম খান।

উক্ত সংবাদ সম্মেলন থেকে শাহাদত হোসেন খান সাগর বলেন যে, অবিলম্বে এই ধরনের মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট অপপ্রচার ও গুজব রটনা থেকে বিরত না হলে তিনি অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগতভাবে মানহানির মামলা করতে বাধ্য হবেন বলে জানান তিনি।