নান্দাইলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

Sadek Ali
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ৭:১০ অপরাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৮:০২ অপরাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস২০২৬ পালন উপলক্ষে মঙ্গলবার উপজেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে 

 উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: বিদিশা সিদ্দিক জামিনে মুক্ত

সভাপতির বক্তব্যে ইউএনও ফাতেমা জান্নাত বলেন, স্কুল থেকে পিছিয়ে পড়া ও ঝরে পড়া শিশুদের চিহ্নিত করে তাদের আবার বিদ্যালয়মুখী করতে হবে। কোনো শিশু যেন অর্থনৈতিক, পারিবারিক কিংবা সামাজিক কারণে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মনোয়ারুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছা, সিনিয়র সাংবাদিক মো. এনামুল হক বাবুল, রবিউল আলম ফরাজী, শিক্ষক নেতা আমিনুল ইসলাম আনজু, রফিকুল ইসলাম খান নাসিম, জাকির আহমেদ তুহিন ও মোহাম্মদ জিকরুল ইসলাম প্রমুখ। 

আরও পড়ুন: এসআই হত্যার ঘটনায় আরও ৮ আসামি গ্রেপ্তার