এসআই হত্যার ঘটনায় আরও ৮ আসামি গ্রেপ্তার

Sadek Ali
মো. রফিকুল ইসলাম জিলু, সাভার
প্রকাশিত: ৬:১০ অপরাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৭:১০ অপরাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাভারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় আরও আট আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মামলায় মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তার আটজনকে ১০ দিনের রিমান্ড আবেদন করে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার গ্রেপ্তার হওয়া আরও চার আসামিকে আদালতে পাঠানো হয়।

আরও পড়ুন: নান্দাইলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

পুলিশ জানায়, রাতভর সাভারের আমিনবাজার, কেরানীগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই আটজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।